আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য ৯ জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। ৯টি ক্যাটাগরিতে ৯ জন সম্মানিত নারী হচ্ছেন- কাউসার আক্তার তাহিন (নারী উদ্যোক্তা-ডিজিটাল সেন্টার), শিউলী আক্তার (ই-কমার্স), হোসনে আরা পারভিন (ই-লার্নিং), তাসলিমা বেগম (শিক্ষক বাতায়ন), মোসা. ফারহানা সাদিকা (কিশোর বাতায়ন), জাইমা জাহিন ওয়ারা (উদ্ভাবন), সাকেরা বানু (নারী উদ্যোক্তা-এসএমই), মীরজাদী সেব্রিনা ফ্লোরা (হেলথ টেকনোলজি) এবং তামান্না আক্তার নুরা (বিশেষ)।
মঙ্গলবার রাজধানীর আইসিটি টাওয়ারে এসপায়ার টু ইনোভেট-এটুআই আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, বিজয়ী নারীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়-এর মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) জনাব জুয়েনা আজিজ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম পিএএ। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) নাহিদ সুলতানা মল্লিক, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশের কান্ট্রি ইকোনোমিস্ট ড. নাজনীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, বাংলাদেশ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের (এফএসপি কান্ট্রি টিম) প্রোগ্রাম অফিসার জনাব স্নিগ্ধা আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার ফারজানা মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এটুআই কর্মকর্তারা।